সর্বশেষ

সারাদেশ

মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: পরিকল্পিত পরিবার গঠনে গুরুত্বারোপ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা টেকসই উন্নয়ন অর্জনে পরিকল্পিত পরিবার গঠন এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।

অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, এবং পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন।

এছাড়া মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং স্থানীয় প্রেসক্লাবের সংবাদকর্মীরা সভায় উপস্থিত হয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে জনসংখ্যা ব্যবস্থাপনায় জনসচেতনতা অত্যন্ত জরুরি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবার আরও সম্প্রসারণ প্রয়োজন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন