সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপিত, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সফল মাঠকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। রবিবার জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফীর সভাপতিত্বে এই জমকালো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনার গুরুত্ব এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিকল্পিত পরিবার গঠন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ত্বরান্বিত করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহমেদ পিপিএম। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, মুন্সীগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে মাঠপর্যায়ে অসাধারণ ও নিষ্ঠাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন