সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির চারা গাছের সমাহার ঘটানো হয়েছে।
বেলুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ব্যক্তিবর্গ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো ও সেটির সঠিক পরিচর্যা করা উচিত।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় মোট ৩৬টি স্টল অংশ নিয়েছে। সপ্তাহব্যাপী চলমান এই প্রদর্শনীতে ফলজ, বনজ এবং বিভিন্ন ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে, যা সাধারণ দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন