সর্বশেষ

সারাদেশ

নিকলী হাওরে গোসলে নেমে গাজীপুরের পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে এসে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যা নেমে আসায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হলেও শনিবার সকালে আবার অভিযান শুরু করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শফিকুল ইসলাম তুলু

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার হাওরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তির নাম শফিকুল ইসলাম তুলু (২৮)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। তারা ইঞ্জিনচালিত নৌকায় করে হাওরের বিভিন্ন এলাকা ঘুরে দেখছিলেন।

একপর্যায়ে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্যরা দ্রুত তাঁকে খুঁজে বের করার চেষ্টা করলেও কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় পর্যাপ্ত আলোর অভাবে শুক্রবারের উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চালানো হবে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন