সাহিত্য
ডুব দিয়ে ডুবোচরে
স্রোতস্বিনী
শারমিন ফেরদৌস
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
ডুব দিয়ে ডুবোচরে
ডুবে যাই কই?
চুপ করে ডুবকথা,
চোরাবালি—সব ব্যথা
টুপ করে গিলে খেয়ে,
ভরা নদী এঁকেবেঁকে
স্রোতস্বিনী হই।
কণ্ঠকে ঠেসে যত,
ডুবাতে হুকুমে রত।
স্রোতস্বিনী এই আমি,
ভরা নদী কণ্ঠে,
চোরাবালি ডিঙিয়ে
তবুও তো তীর ভেঙে,
শব্দের তুফানে
প্রমত্ত রই।
ডুব দিয়ে চুপ করে,
টুপ করে চর খেয়ে,
এঁকেবেঁকে উত্তাল ভরা নদী মাঝখানে
ডুবোচর ভেঙেচুরে
স্রোতস্বিনী হই।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর