সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে আমির হামজা নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মায়ের সাথে বাড়ির পাশের মৎস্য ঘেরে যাওয়ার সময় ভিমরুলের ঝাঁক তাদের ওপর আক্রমণ করে।

নিহত আমির হামজা কোটালীপাড়া উপজেলার লাখির পাড় গ্রামের শুকুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু আমির হামজাকে তার মা বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে ছাগল আনতে নিয়ে যান। সেখানে আকস্মিকভাবে একদল ভিমরুল তাদের ওপর আক্রমণ চালায়।

তাদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। এরপর তাৎক্ষণিকভাবে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ মনে হওয়ায় দুপুরে স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান। তবে বিকেলে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন