সর্বশেষ

সারাদেশ

জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ বিস্ফোরক মামলায় ‘শোন অ্যারেস্ট’

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদকে বকশীগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানজিনা আক্তার পুলিশের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। ঢাকার গুলশান থেকে আগেই গ্রেপ্তার হওয়া এই সাবেক এমপি বর্তমানে কারাবন্দী রয়েছেন।
সাবেক এমপি নূর মোহাম্মদ

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ থানায় নূর মোহাম্মদের বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দীর্ঘ শুনানির পর এই আদেশ মঞ্জুর করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বকশীগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই সাবেক এই সংসদ সদস্যকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নূর মোহাম্মদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় এই বিস্ফোরক মামলাটি দায়ের হয়েছিল। এর আগে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, আগামী ১৪ জুলাই এই মামলায় নূর মোহাম্মদের জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করতে পারেন বলে জানা গেছে। রিমান্ড শুনানির পরই আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন বলে জানা গেছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন