সর্বশেষ

সারাদেশ

বাকৃবিতে কৃষি অনুষদের নবীন বরণ ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কৃষি অনুষদের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নবীনদের বরণ করার পাশাপাশি মেধার স্বীকৃতিস্বরূপ ১২ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহিদুল হক। কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাসুম আহমাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। যৌথভাবে পুরো আয়োজনটি সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. শিরীন আক্তার ও ড. মোহাম্মদ মাসুদ রানা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অনুষদের মেধা তালিকায় অনন্য কৃতিত্ব অর্জনকারী ১২ জন শিক্ষার্থীর হাতে মেডেল ও সম্মাননা সনদ তুলে দেওয়া। ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তির এই গৌরবোজ্জ্বল মুহূর্তে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা করতালি দিয়ে কৃতিদের অভিনন্দন জানান। নবীন শিক্ষার্থীদের পক্ষে দু'জন শিক্ষার্থী নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং তাদের দিকনির্দেশনা দিতে বিভাগীয় প্রধানদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি বিপ্লবের অন্যতম প্রাণকেন্দ্র। নবীন শিক্ষার্থীদের আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্ঞানার্জনের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে অবদান রাখতে হবে। একই সাথে তিনি অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন।

অনুষ্ঠানে কৃষি অনুষদের ওপর একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, প্রফেসর ড. মাহফুজা জাহান, প্রফেসর ড. মো: হাবীবুর রহমান এবং প্রফেসর ড. আবু জোফার মো: মোসলেহ উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জনসংযোগ ও প্রকাশনা দফতর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৩২০ জন নবীন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা এই আনন্দঘন অনুষ্ঠানে অংশ নেন।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন