সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্য উৎপাদনে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার প্রতিশ্রুতি দিয়েছে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তথ্য উল্লেখ না করে খাদ্যপণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে জনসেবা ফার্মেসিকে ৬ হাজার টাকা এবং একই অপরাধে পাঠান ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন করবে না বলে অঙ্গীকার করে।

অভিযানের অংশ হিসেবে বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন