সর্বশেষ

সারাদেশ

কাশিমপুরে গভীর রাতে জমি দখলের চেষ্টা, পুলিশের উপস্থিতিতে পলায়ন

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর মহানগরীর কাশিমপুরে বিরোধপূর্ণ একটি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রউফ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, গভীর রাতে সীমানা গেট ভেঙে জমিতে প্রবেশ করে দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।
দেয়াল নির্মাণের কাজ শুরু করে অভিযুক্তরা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, আব্দুর রউফ ও তাঁর সহযোগীরা রাতের অন্ধকারে বিরোধপূর্ণ ওই জমিতে প্রবেশ করেন। এ সময় জমির সীমানা গেট ভেঙে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়।

পরিস্থিতি দেখে জমির দখলে থাকা ব্যক্তিরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্য, আশরাফ উন নেসা ওয়ারিশসূত্রে ওই জমির মালিক ছিলেন। পরে ১৩৯৬৫ নম্বর দলিলের মাধ্যমে তিনি রমজান আলী ও মো. সেলিম রেজার অনুকূলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন। এরপর থেকে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, কাশিমপুর মৌজার সাবেক জে.এল. নম্বর ৫৪৬, হাল জে.এল. নম্বর ৬০, এসএ খতিয়ান নম্বর ১৫, আরএস খতিয়ান নম্বর ৪৩৩ এবং জোত নম্বর ৯৪১১-এর আওতাভুক্ত ১৭ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে।

এ ঘটনায় গত ৩০ জুন রমজান আলী বাদী হয়ে কাশিমপুর থানায় আব্দুর রউফ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ৪০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোল্লা খালিদ হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন