সর্বশেষ

সারাদেশ

পাকুন্দিয়ায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, ২ জন আহত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও গরু বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন এবং পিকআপে থাকা ছয়টি গরুর মৃত্যু হয়।

বাস–পিকআপ সংঘর্ষ

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। আহত হন আরও দুইজন।

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) এবং পিকআপ চালক একই এলাকার খোকন (৩৯)।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তারা পিকআপের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে এবং নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে।

আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন