রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৫৮ মামলা
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৮৫৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪১৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৯৮টি যানবাহন রেকার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) পরিচালিত এই অভিযানে বিভিন্ন ট্রাফিক বিভাগে আইন লঙ্ঘনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ৮৫৮টি মামলা করা হয়েছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে মোট ৩৫টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ১০টি মোটরসাইকেল।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৮৯টি মামলা করা হয়েছে। এ বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি এবং ৩৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৯২টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেল।
সবচেয়ে বেশি ২৩৪টি মামলা হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগে। সেখানে ৩১টি বাস, ১১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১১৬টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫৮টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৫৯টি মামলা করা হয়েছে।
অভিযান চলাকালে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মোট ৪১৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৯৮টি যানবাহন রেকার করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
১১৬ বার পড়া হয়েছে