রাজবাড়ীতে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষিযন্ত্র পেলেন দুই কৃষি উদ্যোক্তা
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ী জেলা কৃষি বিপণন কার্যালয়ের উদ্যোগে SACP (RAINS) প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে দুই কৃষি উদ্যোক্তার মধ্যে একটি করে পাওয়ার ট্রিলার ও বীজ বপন যন্ত্র বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা জানান, এসব আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে উৎপাদন ব্যয় কমবে, সময় সাশ্রয় হবে এবং কৃষির উৎপাদনশীলতা বাড়বে।
রাজবাড়ী জেলা কৃষি বিপণন কার্যালয়ের উদ্যোগে SACP (RAINS) প্রকল্পের আওতায় রোববার বিকেলে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে দুই কৃষি উদ্যোক্তার মধ্যে একটি করে পাওয়ার ট্রিলার ও একটি করে বীজ বপন যন্ত্র বিতরণ করা হয়।
কৃষিযন্ত্রপ্রাপ্ত দুই উদ্যোক্তা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মো. কামাল হোসেন ও প্রদীপ রায়। সরকারি এই সহায়তা পেয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার ও রাজবাড়ী জেলা কৃষি বিপণন কার্যালয়কে ধন্যবাদ জানান।
উপকারভোগীরা বলেন, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের ফলে কৃষি উৎপাদনের ব্যয় কমবে, কম সময়ে বেশি কাজ করা সম্ভব হবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তাঁদের মতে, সরকারের এ ধরনের ভর্তুকি কর্মসূচি কৃষি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করবে।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ বলেন, কৃষি বিপণন অধিদপ্তর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় SACP (RAINS) প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার কৃষি উৎপাদনকে আরও সহজ, আধুনিক ও লাভজনক করতে সহায়তা করবে। পাশাপাশি ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষির আধুনিকায়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১০৫ বার পড়া হয়েছে