সর্বশেষ

সারাদেশ

বাল্যবিয়ের অভিযোগে দম্পতিকে পরীক্ষা দিতে দেয়নি প্রধান শিক্ষক

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি বিদ্যালয়ে বাল্যবিয়ের অভিযোগে দশম শ্রেণির এক শিক্ষার্থী দম্পতিকে প্রি-টেস্ট পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
ভূক্তভোগী শিক্ষার্থী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল হক বাল্যবিয়ের অভিযোগে দুই শিক্ষার্থীকে দশম শ্রেণির প্রি-টেস্ট (অর্ধবার্ষিক) পরীক্ষায় অংশ নিতে দেননি বলে জানা গেছে।

জানা যায়, ধর্মপুর গ্রামের মাইদুল ইসলামের ছেলে খোরশেদ আলম এবং মধ্য কাশিপুর গ্রামের আজিজুল হকের মেয়ে আয়েশা খাতুন ছয় মাস আগে পারিবারিক সম্মতিতে বিয়ে করেন। তারা দুজনই একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের পক্ষ থেকে বিয়েটি মেনে নেওয়ার পরও শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থাকলেও পরীক্ষার দিন তাদের অংশ নিতে দেওয়া হয়নি।

পরীক্ষার দিনে মেয়ের বাবা আজিজুল হক বিদ্যালয়ে গিয়ে বকেয়া বেতন ও পরীক্ষার ফি পরিশোধের চেষ্টা করলে প্রধান শিক্ষক তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ ওঠে। পরে তিনি জানান, বাল্যবিয়ের কারণে তাদের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।

পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থী খোরশেদ আলম বলেন, তারা শিক্ষাজীবন চালিয়ে যেতে চান এবং পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চান। একই ধরনের অভিযোগ করে আয়েশা খাতুন বলেন, বিয়ের কারণে তাদের লেখাপড়ায় বাধা দেওয়া হচ্ছে, যা তাদের স্বপ্ন ভেঙে দিচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল হক বলেন, ওই দুই শিক্ষার্থী বাল্যবিয়ে ও শৃঙ্খলাভঙ্গসহ নানা অনিয়ম করেছে, যা বিদ্যালয়ের পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই তাদের বর্তমান পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। তবে তারা চাইলে ভবিষ্যতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে তিনি জানান।

অন্যদিকে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম জানান, বাল্যবিয়ে একটি অপরাধ হলেও বিবাহিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও পরীক্ষায় অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। বরং তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন