সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত খামারি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের শেষে খামারি ও অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে মহিষ ও ছাগল বিতরণ করা হয়।
প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধন শেষে বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে খামারিদের উৎপাদন সক্ষমতা বাড়াতে বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি অসচ্ছল ও হতদরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে তাদের মধ্যে মহিষ ও ছাগল বিতরণ করা হচ্ছে, যাতে এসব প্রাণিসম্পদ পালন করে তারা পরিবারের আয় বৃদ্ধি করতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, প্রাণিসম্পদ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলার বিভিন্ন এলাকার খামারিরা।

অনুষ্ঠানের শেষে খামারি ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে মহিষ ও ছাগল বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন