সর্বশেষ

সারাদেশ

ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ ও সম্পাদক বাবু, পৌর কমিটির আহ্বায়ক মিয়াদ

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিন পর ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত উপজেলা কমিটিতে মো. রিয়াদ পাঠানকে সভাপতি ও মাহমুদুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক এবং পৌর কমিটিতে মিয়াদুল হক খানকে আহ্বায়ক করা হয়েছে। জেলা ছাত্রদলের পক্ষ থেকে অনুমোদিত এই নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ, সম্পাদক বাবু

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভালুকা উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটিতে মো. রিয়াদ পাঠানকে সভাপতি এবং মাহমুদুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সাথে ভালুকা পৌর ছাত্রদলেরও ১৭ সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত মঙ্গলবার রাতে এই দুই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা গেছে।

উপজেলা কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন শরীফ হাসান। এছাড়া সহসভাপতি পদে মো. মাজেদুল হাসান মঈন, মো. আলীরাজ, মাহবুব আলম ও মো. জুবায়ের হোসেন দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আনোয়ার হোসেনকে এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. জাহিদ হাসান প্রান্ত।

দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির সভাপতি মো. রিয়াদ পাঠান বলেন, দলের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব। তৃণমূলের কর্মীদের সাথে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করব। সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু জানান, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তারা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবেন।

এদিকে ভালুকা পৌর ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটিতে মিয়াদুল হক খান মিয়াদকে আহ্বায়ক এবং ইমরুল হাসান কায়েসকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া মাহিদ আল হাসান মৃদুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। জেলা ছাত্রদলের পক্ষ থেকে উভয় কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন