সর্বশেষ

জাতীয়

সরকারি অনুষ্ঠানের ব্যানার–ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারি যেকোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত পরিপত্র আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি অনুষ্ঠানের প্রচারণাসামগ্রী ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে আজ রোববার জারি করা এক পরিপত্রে সরকারি সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না।

পরিপত্রে আরও বলা হয়েছে, প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে। এ ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিকৃতির পরিবর্তে অনুষ্ঠানের মূল বিষয় ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্যকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রচারণাসামগ্রী তৈরির সময় প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নকশা প্রস্তুত করার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন