সর্বশেষ

সারাদেশ

দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান শামা ওবায়েদের

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, গ্রাম থেকে শহর—সমাজের প্রতিটি স্তরে এসব অনিয়মের বিরুদ্ধে সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরে আয়োজিত এক নাগরিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় শহরের থানার মোড়ে নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবার, গ্রাম ও মহল্লা থেকে শুরু করে সর্বস্তরে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাইকে সম্প্রীতির পরিবেশ বজায় রেখে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে এবং এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে খাল খননের কাজও চলমান রয়েছে।

ফরিদপুরের কৃষি ও শিল্প সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, জেলাটি পাট উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। পাটশিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পেঁয়াজচাষিদের সমস্যার সমাধান এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার নির্মাণের প্রয়োজন রয়েছে। এছাড়া ফরিদপুর বিভাগ ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়েও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি বলেন, সহিংসতামুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আরেকটি পদ্মা সেতু নির্মাণের দাবি জানান তিনি।

অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, ব্যবসায়ী মীর নাসির হোসেন ও জাহাঙ্গির হোসেন।

এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, অধ্যাপক আব্দুত তাওয়াব, ব্যবসায়ী জাহাঙ্গির মিয়া, অ্যাডভোকেট জসিম মৃধাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন