সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের তাণ্ডব, নারী ও শিশুসহ আহত ৪

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা প্রবাসী জহুরুল ইসলামের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ রবজেল ও জাহিদুল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় তারা প্রবাসীর বাড়িঘর ভাঙচুর করে।

এই হামলায় জহুরুলের মা জানারা খাতুন (৬০), স্ত্রী জেসমিন খাতুন (৩০), মেয়ে জুবাইদা (১৩) ও জান্নাতি (৭) আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত জেসমিন খাতুন সাংবাদিকদের জানান, তার স্বামী দীর্ঘ দিন ধরে প্রবাসে রয়েছেন। বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়। এ বিষয়ে তারা দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন