সর্বশেষ

সারাদেশ

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বাবা–মা, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকাসক্ত হয়ে দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা–মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা প্রশাসনের পরিচালিত আদালত এ আদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা আকরামুল ইসলাম (৩৪) এ দণ্ড পেয়েছেন। তিনি মো. সিরাজুল ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন ও আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক সেবন করে বাবা–মাকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ২০২৬ সালের বিবিধ ৫১/২৬ নম্বর মামলায় এ আদেশ দেওয়া হয়। আদালতের নির্দেশে পরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এর আগে আকরামুল ইসলামের ৮০ বছর বয়সী মা লুৎপুন্নাহার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় বাড়িতে এসে তাকে ও তার স্বামীকে মারধর করতেন। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর, গালিগালাজ এবং নিয়মিত মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

পরে লুৎপুন্নাহার বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মোবাইল ফোনে জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশের অভিযানে আকরামুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের সত্যতা পেয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, যারা নিজের বাবা–মায়ের ওপর নির্যাতন করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন