জুলাইয়ে শহীদ পরিবার ও আহতদের ‘জুলাই স্মৃতি স্মারক’ দিলেন প্রধানমন্ত্রী
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের সম্মানে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিধিদের হাতে এই স্মারক তুলে দেন।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের সম্মান জানিয়ে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। পরে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালক জানান, মঞ্চে উপস্থিত কয়েকজন প্রতিনিধি প্রতীকীভাবে স্মৃতি স্মারক গ্রহণ করলেও শহীদ পরিবারের সব সদস্য এবং জুলাই আন্দোলনে আহত প্রত্যেকের জন্য পৃথক স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব স্মৃতি স্মারক সংশ্লিষ্ট প্রত্যেক শহীদ পরিবারের সদস্য ও আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে।
১১৫ বার পড়া হয়েছে