জামালপুরে জিয়া সাইবার ফোর্সের বৃক্ষরোপণ কর্মসূচি, এমপি নীলুফার চৌধুরী মনির অংশগ্রহণ
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জিয়া সাইবার ফোর্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বৃক্ষরোপণের উদ্বোধন করেন নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি।
জামালপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে জিয়া সাইবার ফোর্সের জেলা শাখা।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে শহরের সংস্কৃতি পল্লী মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান, জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন হোসেন হৃদয়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
১১৩ বার পড়া হয়েছে