সর্বশেষ

সারাদেশ

খুলনার রূপসায় ভ্যান চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ১

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার রূপসা উপজেলায় ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাসান (৬৫) ওরফে বিহারী হাসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হাসান রূপসা উপজেলার জাবুসা গ্রামের সিরমান শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি সপ্তাহে হাসানের বাড়িতে একটি ভ্যানে করে কয়েকজন অতিথি আসেন। ভ্যানচালকসহ অতিথিরা বাড়ির ভেতরে অবস্থান করার কিছু সময় পর ভ্যানটি চুরি হয়ে যায়।

এই ঘটনার পর হাসান একই এলাকার রাশেদ শেখকে সন্দেহ করেন এবং বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে রাশেদসহ ৪–৫ জন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাশেদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে গ্রামের চার রাস্তার মোড়ে হাসানকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন