সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার, ছেলে গ্রেপ্তার

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের মতলব উত্তরের একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনার ৮ দিনের মাথায় চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নিজের মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ছেলে মো. জনিকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক ক্ষোভ ও অবহেলার প্রতিশোধ নিতেই জনি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

গত ২৫ জুন সকালে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় এলাকার একটি নির্জন কলাবাগান থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর বিকৃত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। দীর্ঘদিন পড়ে থাকায় এবং বন্য প্রাণীর আক্রমণের কারণে মরদেহটি চেনার উপায় ছিল না। সে সময় পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ, পিবিআই এবং সিআইডি একযোগে তদন্ত শুরু করে।

ঘটনাটি সম্পূর্ণ সূত্রহীন বা ক্লুলেস হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মতলব উত্তর থানার একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিবিড় পর্যবেক্ষণ, লোকেশন বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের নানা সূত্র যাচাই-বাছাই করে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করে। এরপর সন্দেহভাজন হিসেবে জনি নামের ওই যুবককে আটক করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে ঘাতক জনি নিজের অপরাধ স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। সে জানায়, শৈশব থেকেই মায়ের প্রতি তার চরম ক্ষোভ ছিল। একাধিক বিয়ের কারণে মায়ের স্নেহবঞ্চিত জনি মামার বাড়িতে অবহেলা ও কষ্টে বড় হয়েছিল। সেই ক্ষোভ থেকেই গত ১৭ জুন মাকে নির্জন কলাবাগানে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে সে।

মতলব উত্তর থানার পুলিশ জানায়, কোনো প্রত্যক্ষদর্শী বা সূত্র না থাকায় মামলাটি চরম চ্যালেঞ্জিং ছিল। তবে প্রযুক্তিনির্ভর তদন্ত ও মাঠপর্যায়ের নিরলস প্রচেষ্টার ফলেই দ্রুততম সময়ে প্রকৃত খুনিকে আইনের আওতায় আনা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন