সর্বশেষ

সারাদেশ

বেড়ায় যমুনা ও হুরাসাগর নদীতে অভিযান: নিষিদ্ধ জাল জব্দ, পরে ধ্বংস

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়া উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় যমুনা ও হুরাসাগর নদীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নগরবাড়ি নৌ-পুলিশ। পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জব্দকৃত জাল ধ্বংস

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে বেড়া উপজেলার যমুনা ও হুরাসাগর নদীর বিভিন্ন পয়েন্টে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল এবং ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন এবং নগরবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মুহাম্মদ ফখরুল ইসলাম। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, সরকার দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অভিযান শেষে উদ্ধার করা জালগুলো উপজেলার ডাকবাংলো ঘাটে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগ জানায়, অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন