সর্বশেষ

সারাদেশ

খুলনার বালুর মাঠে দ্বন্দ্বে যুবক গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা নগরীর লবণচরা থানার বালুর মাঠ এলাকায় নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাতুল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। গুলিতে তার ডান পায়ে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খুলনার ম্যাপ

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ যুবক রাতুল উত্তর হরিণটানা এলাকার শের আলীর ছেলে। ঘটনার সময় এলাকার ভেতরে নিজেদের মধ্যে চলমান বিরোধের জের ধরে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, এলাকায় সন্ত্রাসী গ্রুপগুলোর বিরোধের কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন