সর্বশেষ

প্রবাস

নিউইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতির জমকালো বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৬। তিন শতাধিক প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোরম পরিবেশে ঘেরা গ্লেন আইল্যান্ড পার্কে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।

গত ২৮ জুন রোববার নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ওয়েস্টচেস্টার কাউন্টির দৃষ্টিনন্দন ও মনোরম পরিবেশের ‘গ্লেন আইল্যান্ড পার্কে’ এ বনভোজনের আয়োজন করা হয়। দিনভর নানা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত কুষ্টিয়াবাসীরা এ মিলনমেলায় মেতে ওঠেন।

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক সাদিক রহমান এবং জনপ্রিয় উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়ার যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ফারুক ইকবাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি নুরুল আমিন বাবু, মো. আবু মুসা ও মো. আব্দুল হামিদ।

দিনব্যাপী এই আনন্দ আয়োজনের নেপথ্যে ছিলেন বনভোজন কমিটির আহ্বায়ক কেএম জামিরুল ইসলাম, প্রধান সমন্বয়কারী একেএম হক খোকন, সদস্য সচিব শাহাদৎ আলী হালিম এবং স্পোর্টস ডিরেক্টর জগলুল হক শাহীনসহ সংগঠনের সকল কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। তাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সকালের সুস্বাদু নাস্তা থেকে শুরু করে দুপুরের মধ্যাহ্নভোজসহ পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজনের মূল আকর্ষণ ছিল প্রবাসীদের স্মৃতিচারণ ও আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ ও বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে এ আনন্দময় মিলনমেলার সমাপ্তি ঘটে।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন