সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জের আলোচিত অপহরণ মামলার মাস্টারমাইন্ডসহ গ্রেফতার আরও ২

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের একটি আলোচিত অপহরণ ও মুক্তিপণ দাবির মামলার মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) মুনিয়া আক্তার সাফাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী ঢাকার পল্টন থানা এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির সবাইকেই আইনের আওতায় আনা সম্ভব হলো।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনি (২০) এবং নোয়াখালীর চাটখিল উপজেলার কুলশ্রী গ্রামের মো. নুর হাছান নাঈম (২৩)। গতকাল গভীর রাতে পল্টন থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মুনিয়া আক্তার সাফামনিই এই অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড। পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীকে কৌশলে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় নিয়ে জিম্মি করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা।

এর আগে, গত ২৮ জুন এই মামলার আরও তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। নতুন করে দুইজনকে গ্রেফতারের মাধ্যমে মামলার এজাহারভুক্ত মোট পাঁচ আসামির সবাইকেই গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ।

এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম জানান, জেলা পুলিশের দ্রুত পদক্ষেপ, আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং পেশাদারিত্বের কারণে খুব অল্প সময়ের মধ্যে সব আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন