সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
র‌্যালি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সোমবার (২৯ জুন) চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন অংশ নেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো. মনিরুজ্জামান, মো. মাহবুবুল আলম জন, সহকারী শিক্ষক আজমাল হোসেন মামুন এবং সমাজসেবক ইসরাইল হোসেন সেন্টু।

আয়োজকদের ভাষ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ সময় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘মাধ্যমিক শিক্ষায় শিখন ত্বরান্বিতকরণ (এলএইএসই) প্রকল্প’-এর সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন