সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে নির্মাণাধীন শিশু পার্কের কাজ আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসকের

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার তাগিদ দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

সোমবার (২৯ জুন) মুন্সীগঞ্জ পৌরসভার অর্থায়নে ও ব্যবস্থাপনায় চলমান এই পার্কের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। আকস্মিক এই পরিদর্শনে এসে তিনি পার্কের অবকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতির খুঁটিনাটি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, মুন্সীগঞ্জ পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট সকলের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক। তিনি কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই পার্কের বাকি কাজ সমাপ্ত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের কঠোর নির্দেশনা দেন। একই সাথে প্রকল্পের প্রতিটি ধাপে নিয়মিত তদারকি নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন