জাতীয়
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে দুই দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
স্টাফ রিপোর্টার
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে দুই দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার (২৮ জুন) পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান দুই দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পাঁচ দিনের সরকারি সফর শেষে আগামী সপ্তাহে জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর