সর্বশেষ

সারাদেশ

রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মরদেহ

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিহরপাড়া গ্রামে একটি আমবাগানের আম নামানোকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, একই গ্রামের নমের আলীর ছেলে রাসেল আব্দুর রাজ্জাকের আমবাগান থেকে আম নামিয়ে বাজারে বিক্রি করেন। এ বিষয়ে রাসেলের কাছে কৈফিয়ত চাইতে গেলে মৃত নুর মোহাম্মদের ছেলে মুকবুল হোসেন (৫২), তাঁর ছেলে শাহিন আলম (৩০) এবং আরও কয়েকজনের সঙ্গে আব্দুর রাজ্জাকের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুর রাজ্জাককে কিল-ঘুষি ও ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন