গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৪:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট কেন্দ্রীয় শিব মন্দির (শিববাড়ি) প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোয়াইনঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সিলেটের গোয়াইনঘাট কেন্দ্রীয় শিব মন্দির (শিববাড়ি) প্রাঙ্গণে শনিবার (২৭ জুন) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোয়াইনঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চমন, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জিত কান্তি দাসগুপ্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা এবং সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা; বিপুল কুমার তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক; কনিক দে সানি, সহ-কোষাধ্যক্ষ; মিতিন পাল প্রান্ত, সদস্য সচিব, ছাত্র ঐক্য পরিষদ, সিলেট জেলা; গোপাল কুমার দেব দুলাল, সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, গোয়াইনঘাট উপজেলা শাখা এবং রণজিৎ কুমার চন্দ্র চৌধুরী, সাবেক জেলা পূজা উদযাপন পরিষদের নেতা ও সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, গোয়াইনঘাট উপজেলা শাখা।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সুবাস চন্দ্র পাল রানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস।
বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কার্যক্রমকে ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
সম্মেলনে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
১২৪ বার পড়া হয়েছে