সর্বশেষ

সারাদেশ

সিলেটে আওয়ামী লীগের 'নৈরাজ্যের' প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৬:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কথিত গুপ্ত হামলা ও ঝটিকা মিছিলের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও তার অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নিয়ে খুনি হাসিনার দোসরদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। শনিবার রাতে নগরীর টিলাগড় এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর টিলাগড় পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, জাসাস ও মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলেও তার দোসররা এখনো ষড়যন্ত্র থামায়নি। দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা ও ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এই ধরনের অপতৎপরতা রুখে দিতে বিএনপি রাজপথে অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত রয়েছে।

নেতৃবৃন্দ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। জনগণের জানমালের সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। রাজপথে জনগণের দখল রয়েছে এবং যেকোনো নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন