সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে র‌্যাবের অভিযানে ৮৮০ বোতল স্কাসিরাপ উদ্ধার, আটক ১

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় র‌্যাব-১০-এর অভিযানে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় রানা গাজী (৩২) নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে র‌্যাব।

ফরিদপুর শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্কাফ সিরাপ উদ্ধার করেছে র‌্যাব-১০। এ ঘটনায় রানা গাজী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার সকালে র‌্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশির সময় একটি প্রাইভেটকার থেকে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।

আটক রানা গাজীর বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামে। র‌্যাব জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা প্রাইভেটকারসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন