সর্বশেষ

সারাদেশ

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সংস্কৃতি-ঐতিহ্য চর্চার আহ্বান প্রিন্সের

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেও জানতে, ভালোবাসতে এবং চর্চা করতে হবে। তিনি বলেন, শিক্ষা মানুষকে শুধু পরীক্ষায় সফল করে না, বরং দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলে।

ময়মনসিংহের আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, যে জাতি নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে, সেই জাতি কখনো পথ হারায় না। নতুন প্রজন্ম যদি নিজেদের শেকড়কে ভুলে যায়, তবে জাতির অগ্রগতি কখনোই পূর্ণতা পাবে না। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার এবং তা চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশতাক আহমেদ।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শিক্ষিত, মানবিক, সংস্কৃতিবান এবং ধর্মীয় মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো একজন শিক্ষিত মানুষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধই প্রকৃত শিক্ষার পরিচয় বহন করে।

তিনি বলেন, বর্তমান বিশ্ব জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার বিশ্ব। তাই শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

মাদক, সন্ত্রাস, কুসংস্কার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। তাদের হাত ধরেই একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে তিনি আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন