রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ১৬০ মামলা, ডাম্পিং ৪৯৮ যানবাহন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ১৬০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৪৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৬৭টি যানবাহন রেকার করা হয়েছে।
ঢাকার সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ২ হাজার ১৬০টি মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৮৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি অটোরিকশা এবং ৩৭টি মোটরসাইকেল।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৫টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ১৭টি বাস, ৪টি ট্রাক, ১৯টি সিএনজি এবং ৮৫টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে সবচেয়ে বেশি অনিয়মের মধ্যে ছিল মোটরসাইকেল ও সিএনজি। এ বিভাগে মোট ৪০৩টি মামলা করা হয়। এর মধ্যে রয়েছে ২২টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৯৭টি সিএনজি এবং ২০০টি মোটরসাইকেল।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮১টি মামলা করা হয়েছে। এ বিভাগে ১৬টি বাস, ১৯টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি এবং ৬২টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭৩টি মামলা করা হয়েছে। সেখানে ২৫টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি এবং ৫৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪৭৯টি মামলা করা হয়েছে। এ বিভাগের অভিযানে ১৯টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি এবং ২৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪৫টি মামলা করা হয়েছে। সেখানে ৪৯টি বাস, ২৭টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি এবং ১৬৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫টি বাস, ৪টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি এবং ৯২টি মোটরসাইকেল।
ডিএমপি জানিয়েছে, ট্রাফিক আইন মেনে চলতে জনগণকে সচেতন করার পাশাপাশি রাজধানীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১১৮ বার পড়া হয়েছে