সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে মাদ্রাসার সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের সদর উপজেলার বালিয়া কাজির বাজার দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার সামনের সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রাচীর ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি পাঠদান ব্যাহত হচ্ছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

চাঁদপুর সদর উপজেলার বালিয়া কাজির বাজার দাখিল মাদ্রাসায় সীমানা প্রাচীর ভাঙার ঘটনায় তীব্র অসন্তোষ বিরাজ করছে সংশ্লিষ্ট মহলে। স্থানীয়দের অভিযোগ, আকস্মিকভাবে মাদ্রাসার সীমানা প্রাচীরটি ভেঙে ফেলার পর থেকে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানটি অরক্ষিত অবস্থায় রয়েছে। এর ফলে ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা অনায়াসেই বাইরে চলে যাচ্ছে, যা তাদের স্বাভাবিক পড়াশোনায় বড় ধরনের ব্যাঘাত ঘটাচ্ছে।

বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা জানান, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই দ্বীনি বিদ্যাপীঠটি প্রতি বছরই ঈর্ষণীয় ফলাফল উপহার দিয়ে আসছে। বর্তমানে মাদ্রাসাটিতে ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে। কিন্তু সম্প্রতি সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার পর থেকে বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা চরম হুমকিতে পড়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘণ্টাব্যাপী চলা এই প্রতিবাদ সভায় বক্তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করার আহ্বান জানান। একই সাথে তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে প্রাচীরটি পুনরায় নির্মাণ করার জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক কমিটি।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন