সর্বশেষ

সারাদেশ

সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ীতে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সামি (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাসকিন (৬) নামের আরও এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামের পেরী বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখাই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সামি এবং রফিকুল ইসলামের ছেলে তাসকিনসহ চার শিশু বাড়ির পাশের পেরী বিলে শাপলা তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সামি ও তাসকিন বিলের গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা অন্য দুই শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

উদ্ধারকারীরা দ্রুত তাদের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সামিকে মৃত ঘোষণা করেন। অন্য আহত শিশু তাসকিনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু সামির মৃত্যু ঘটেছিল। আহত অন্য শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন