সর্বশেষ

জাতীয়

সায়েদাবাদে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযানে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মিলন (২৮)-কে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ।
মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার

যাত্রাবাড়ী থানা পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মো. মিলনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিলন রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোড এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি। নিহত তালহা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছিনতাইকারীর হাত থেকে অন্য একজনকে রক্ষা করতে গিয়ে তিনি নিহত হন বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন