সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে চাকরি মেলায় আবেদন করেই চাকরি পেলেন ২০৭ তরুণ-তরুণী

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে আয়োজিত এক চাকরি মেলায় বায়োডাটা জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে চাকরি পেয়েছেন ২০৭ জন প্রশিক্ষিত বেকার তরুণ-তরুণী। দক্ষ জনশক্তির কর্মসংস্থান নিশ্চিত করতে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার তরুণ-তরুণীদের জন্য আয়োজিত চাকরি মেলায় তাৎক্ষণিকভাবে ২০৭ জনের কর্মসংস্থান হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে দিনব্যাপী এই চাকরি মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমরা কাজ করি (একেকে)’-এর নির্বাহী পরিচালক এম. এ. জলিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় এবং এফডিএর প্রতিষ্ঠাতা মো. আজহারুল ইসলাম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের স্থানীয় ও জাতীয় পর্যায়ের ২০টি স্বনামধন্য প্রতিষ্ঠান চাকরি মেলায় অংশ নেয়। প্রায় ৩০০ জন তরুণ-তরুণী চাকরির জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ২০৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়।

‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইস)’ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমরা কাজ করি (একেকে)’-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের কারিগরি ও আর্থিক সহযোগিতায় তরুণ-তরুণীদের ২৬টি ট্রেডে ছয় মাসব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করা হয়েছে। ফলে তারা সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানের শেষে চাকরি পাওয়া তরুণ-তরুণীদের হাতে যোগদানপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন