সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে বৃদ্ধকে পুলিশে সোপর্দ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। উত্তেজিত জনতার গণপিটুনির পর অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

এলাকার বাসিন্দারা জানান, অভিযুক্ত আইয়ুব আলী ভুক্তভোগী শিশুটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিল। প্রতিদিন মাদ্রাসায় যাতায়াতের পথে সে নিজেকে 'নানা' পরিচয় দিয়ে শিশুটির বিশ্বাস অর্জন করে। বুধবার সকালে শিশুটির পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে সে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয়।

ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। তারা আপত্তিকর অবস্থায় বৃদ্ধকে হাতেনাতে ধরে ফেলেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা অভিযুক্তকে গণধোলাই দেয়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত আইয়ুব আলীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এই জঘন্য অপরাধের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন