সর্বশেষ

সারাদেশ

স্বাবলম্বী হচ্ছে কিশোরীরা: কলাপাড়ায় হাঁস-মুরগি ও নগদ টাকা দিল ব্র্যাক

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে ৩৪ জন কিশোরীর মাঝে হাঁস-মুরগি ও খাদ্য কেনার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কিশোরীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এই সহায়তার হাত বাড়িয়ে দেয়। এর মাধ্যমে স্থানীয় সুবিধাবঞ্চিত কিশোরীরা পড়াশোনার পাশাপাশি আয়ের নতুন পথ খুঁজে পাবে।
নগদ টাকা দিল ব্র্যাক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ব্র্যাক কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. তাসলিমা আক্তার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বপ্ন সারথি প্রকল্পের আওতায় ১০ জন কিশোরীকে ২০টি করে হাঁস এবং ২৪ জন কিশোরীকে ২০টি করে উন্নত জাতের মুরগি দেওয়া হয়েছে। এছাড়া এসব হাঁস-মুরগির খাদ্য ও প্রাথমিক যত্নের জন্য প্রত্যেক কিশোরীকে নগদ ২ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়।

হাঁস-মুরগি বিতরণ অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক দাবি+ এরিয়া ম্যানেজার মীর সোহেল, ব্র্যাক প্রগতি এরিয়া ম্যানেজার মো. রিয়াজ নাহিদ সোহাগ, ব্র্যাক দাবি শাখা ব্যবস্থাপক এম এ হান্নান এবং সেলপ কর্মকর্তা রিপন চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের কর্মকর্তারা জানান, কিশোরীরা যাতে পড়াশোনার পাশাপাশি বাড়িতে বসেই নিজস্ব আয়ের উৎস তৈরি করতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্বাবলম্বী হওয়ার চেষ্টা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন