সর্বশেষ

সারাদেশ

৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব: মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আবেদন

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ না করায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। আজ সোমবার কুষ্টিয়া জেলা ছাত্রদলের এক নেতা দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদনটি জমা দেন। এর আগে এই বিষয়ে তথ্য চেয়ে তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল।

কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুর বিরোধিতা করে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে। আলোচিত এই ঘুষের প্রস্তাবকারীদের নাম ও পরিচয় জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে এবার সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। সোমবার (২২ জুন) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান দুদকের চেয়ারম্যান বরাবর এই আবেদন জমা দেন।

অভিযোগকারী হৃদয় হাসানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, গত ১ এপ্রিল সংসদ সদস্য আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসম্মুখে প্রকাশ অথবা তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছিল। তবে নির্দিষ্ট সময় পার হলেও এমপি কোনো পদক্ষেপ না নেওয়ায় অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্তের স্বার্থে দুদকের হস্তক্ষেপ চেয়ে এই আবেদন করা হয়েছে।

দুদকে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় আয়োজিত এক ইফতার মাহফিলে মুফতি আমির হামজা প্রকাশ্যে দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তবে এমন গুরুতর অভিযোগের পরও তিনি ঘুষদাতাদের নাম প্রকাশ করেননি।

এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এই ঘটনাকে একটি অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তিন দিনে ৫০ কোটি টাকার অফার পাওয়ার কথা বলে সেই ঘুষ প্রদানকারীদের নাম গোপন রাখা বেআইনি। আমরা দাবি জানাই, তিনি অবিলম্বে জনসম্মুখে ওই ব্যক্তিদের নাম প্রকাশ করুন। এই বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন