সর্বশেষ

সারাদেশ

ফতেহপুর ইউনিয়নে অনিয়মের অভিযোগ, একজনের নামে দপ্তরে বসে অন্যজন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২২ জুন, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, নিয়োগপ্রাপ্ত কম্পিউটার অপারেটরের পরিবর্তে তার ভাই প্রায় সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করছেন।
সুইটি দেবীর ভাই অভিযুক্ত সুভদ্র

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২নং ফতেহপুর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কার্যক্রমে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদে সুইটি দেবী নিয়োগপ্রাপ্ত থাকলেও বাস্তবে তার পরিবর্তে তার ভাই সুভদ্র দীর্ঘদিন ধরে ওই দায়িত্ব পালন করছেন।

অভিযোগ অনুযায়ী, জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা একজন অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে করে সরকারি নথিপত্রের নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

এছাড়া সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। অনেকেই জানান, প্রয়োজনীয় সেবা নিতে গিয়ে তাদের নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ দিতে হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিষয়টি আলোচনায় থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা উপজেলা ও জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপু বলেন, অভিযোগটি তার জানা আছে। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির দাবি, চেয়ারম্যানের অনুমতিতেই তিনি তার বোনের পরিবর্তে কাজ করছেন।

স্থানীয়রা আশা করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন