সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-হেলপার নিহত

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

রবিবার, ২১ জুন, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার সদর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে আগুন ধরে গেলে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক উল্টে খাদে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে পাথরবোঝাই করে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধারকাজে চালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকের হেলপার রতন পাথরের নিচে চাপা পড়ে থাকায় তাকে উদ্ধারে কিছুটা সময় লাগে। পরে তার মরদেহও উদ্ধার করা হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী প্রাথমিকভাবে ধারণা করছেন, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন