সর্বশেষ

সারাদেশ

পাবনায় বিএনপি নেতার মারধরের কয়েক ঘণ্টা পর শ্রমিকের মৃত্যু

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ২১ জুন, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে এক কৃষি শ্রমিককে বেদম মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মাথায় জামিল হোসেন (৫০) নামের ওই শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত ইউসুফ আলী

নিহত জামিল হোসেন রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় বিশ দিন আগে তাঁর মেয়ে ও জামাতাসহ পাবনার ভাঙ্গুড়ায় এসে ধান মাড়াইয়ের কাজ শুরু করেছিলেন। তাঁরা স্থানীয় একটি গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

प्रत्यক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেলে ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী ধান মাড়াইয়ের কাজের জন্য জামিলকে ডাকেন। সেখানে যেতে সামান্য দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ইউসুফ আলী ধান মাড়াই মেশিনের চাবি কেড়ে নেন এবং তা দিয়ে জামিলকে বেদম মারধর করেন। এরপর তাঁকে জোরপূর্বক দীর্ঘক্ষণ খাটিয়ে নেন অভিযুক্ত ওই বিএনপি নেতা।

কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে জামিল অসুস্থ বোধ করেন। এরপর নদীতে গোসল করে ঘরে ফেরার পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ইউসুফ আলী দ্রুত মরদেহ সরিয়ে নেওয়ার জন্য মৃতের পরিবারকে চাপ দেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ভাঙ্গুড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন