সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরের সালথায় মাদকবিরোধী বিক্ষোভ: ব্যবসা বন্ধে এক সপ্তাহের আল্টিমেটাম

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২১ জুন, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকায় রাস্তায় নেমেছে স্থানীয় সাধারণ মানুষ। মাদক ব্যবসা বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে মাদক কারবারীদের এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা, বাংলাদেশ এর সালথা উপজেলার রামকান্তপুর বাজার স্কুল মাঠে শুক্রবার (১৯ জুন) বিকেলে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘মাদকমুক্ত সমাজ চাই’, ‘তরুণদের বাঁচাতে মাদক রুখতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন যুবদল নেতা কামরুল ইসলাম। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। নতুন প্রজন্মকে রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে আরও কঠোর সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। তরুণদের সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় মাদকের বিস্তার রোধ এখন সময়ের দাবি।

সমাবেশ থেকে রাত ১২টার পর অকারণে এলাকায় ঘোরাফেরা না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ দেখলে স্থানীয়দের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ সামাজিক অবস্থান মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন