সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২০ জুন, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে মো. আলিফ নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে মুকসুদপুর পৌরসভার লখাইচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খেলতে খেলতে সবার চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।
মুকসুদপুর থানা

নিহত শিশু আলিফ মুকসুদপুর পৌরসভার লখাইরচর গ্রামের বাসিন্দা লাবু শেখের ছেলে। সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে শিশু আলিফ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

তাত্ক্ষণিকভাবে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর পিতা লাবু শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন