সর্বশেষ

সারাদেশ

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি: সভাপতি আসাদ, সম্পাদক নুরুল

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শনিবার, ২০ জুন, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে হাফেজদের স্বেচ্ছাসেবী সংগঠন 'হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন'-এর তিন বছর মেয়াদি নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান সভাপতি এবং মাওলানা নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। কোরআনের হাফেজদের এই প্রাচীন স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চাঁদপুরে দ্বীনি শিক্ষার প্রসারে অনন্য অবদান রেখে চলেছে।
 হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান ও  মাওলানা নুরুল ইসলাম

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের হলরুমে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। ২০২৬-২৮ মেয়াদের এই কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বেশ কয়েকজন বিশিষ্ট আলেম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাওলানা আনম ফখরুল ইসলাম মাছুম, সহ-সভাপতি হিসেবে হাফেজ মাওলানা জাকির হোসাইন খান ও হাফেজ মাওলানা আব্দুল করিমের নাম ঘোষণা করা হয়। এছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক পদে হাফেজ ওমর ফারুক এবং কোষাধ্যক্ষ হিসেবে হাফেজ আলাউদ্দীন গাজী দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ, শিক্ষা সম্পাদক হাফেজ মাহমুদুর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবুল হোসাইন। কর্ম পরিষদ সদস্য হিসেবে হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ ও মাওলানা আফছার উদ্দিন মিয়াজীসহ চারজন আলেমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্মেলনের শেষ পর্বে শুধু কেন্দ্রীয় কমিটিই নয়, চাঁদপুর জেলা কমিটিসহ চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা কমিটির শীর্ষ নেতাদের নামও ঘোষণা করা হয়। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানিয়েছেন, খুব শীঘ্রই অন্যান্য উপজেলার পূর্ণাঙ্গ কমিটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই সরকারি নিবন্ধনপ্রাপ্ত গবেষণা প্রতিষ্ঠানটি চাঁদপুরে বহু দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন